বোদায় গর্ভবতী মা ও শিশুদের পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতনতা সভা
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৬:১১ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় "শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন" প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ মে থেকে ০৩ জুন পর্যন্ত পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫। 

আজ শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা রিসোর্স পারসন ডা: লুৎফুল কবীর বলেন, গর্ভবতি মা ও শিশুদের পুষ্টিকর খাবার সম্পর্কে করে সচেতন করে তোলাই আমাদের প্রধান চ্যালেঞ্জ। কেননা মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবারের মধ্যেই নিহিত রয়েছে আমাদের সামাজিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং ভবিষ্যৎ প্রজন্মের মেধাভিত্তিক গড়ে ওঠার দৃঢ়তা।

এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: জাহিদ হাসান, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড (এনজিও)  কর্মকর্তা মালেকা বেগম, উপজেলা হেলথ ইনস্পেকটর গোলাম রহমান প্রমুখ। 

বক্তারা আলোচনায় অংশ নিয়ে মাতৃপুষ্টি, শিশু পুষ্টি ও প্রবীণদের পুষ্টি সচেতনতায় তথ্য-উপাত্ত সহ বিভিন্ন দিক তুলে ধরেন। 

এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের গর্ভবতী, বয়োবৃদ্ধ প্রবীণ ও বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft