কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৪:০৬ পিএম আপডেট: ৩০.০৫.২০২৫ ৯:৩৪ পিএম

রাঙামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। আজ শুক্রবার (৩০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

তিনি বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক রাঙামাটিতেও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধের এই সিদ্ধান্ত ইতোমধ্যে সবাইকে অবহিত করা হয়েছে।

সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কাপ্তাই হ্রদে পর্যটকবাহীসহ বিভিন্ন নৌযান চলতে দেখা গেলেও প্রশাসনের নিষেধাজ্ঞার পর নৌযানগুলো ঘাটে ফিরতে শুরু করে।

এ ছাড়া রাঙামাটিতে পাহাড়ধসসহ প্রকৃতিক দুর্যোগ মোকাবিলায় ৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft