ইয়াবাসহ সাবেক যুবলীগ নেতার স্ত্রী ও দুই সহযোগী গ্রেপ্তার
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৬:৩১ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবা বড়িসহ উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জি এস সেলিম সিকদারের স্ত্রী রুবি আক্তার কণাকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর আরও দুই সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল বুধবার রাতে উপজেলা সদরের কলেজ রোডের মনসুর টাওয়ারের ভাড়া বাসা থেকে ৭০টি ইয়াবাসহ রুবিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুই সহযোগী হলেন পৌর সদরের পুষ্টকামুরী খালপাড়ার স্বপন মিয়া (৪৮) এবং পাশের সখীপুর উপজেলার হাতিয়া রাজাবাড়ি গ্রামের সজীব দেওয়ান (৩১)।

পুলিশ জানিয়েছে, রুবি আক্তার কণা তাঁর সহযোগীকে নিয়ে দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন। গোপন সংবাদ ও সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পেয়ে বুধবার রাতে তাঁর ভাড়া বাসায় অভিযান চালায় থানার পুলিশ। তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ ইয়াবা শৌচাগারে ফেলে দেন। তার পরও বাসায় তল্লাশি চালিয়ে ৭০টি ইয়াবা জব্দ ও দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজনের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft