ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৫:২১ পিএম

ঝিনাইদহের মহেশপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আফিয়া খাতুন (১২) ও সাথিয়া খাতুন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা একে অপরের চাচাতো বোন।

আজ বুধবার (২৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সকালে স্কুলে যাওয়ার জন্য তারা বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে উদ্ধার করা হয়।

মৃত আফিয়া খাতুন খোসালপুর গ্রামের শফিকুল ইসলামের এবং সাথিয়া খাতুন একই গ্রামের খায়রুল ইসলামের মেয়ে। তারা খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় ইউপি সদস্য ও আফিয়ার মামা এনামুল হক জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft