রাজধানীর হাতিরঝিলে যুবকের লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ২:৪৬ পিএম আপডেট: ২৮.০৫.২০২৫ ৬:৪৬ পিএম

রাজধানীর হাতিরঝিলের একটি ওভারব্রিজের নিচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মাহবুব বলেন, ভোরে নামাজ পড়ে হাঁটাহাটির সময় ওই যুবককে অচেতন অবস্থায় ফুটওভার ব্রিজের নিচে পড়ে থাকতে দেখি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই যুবকটি আর বেঁচে নেই। 

তিনি আরও জানান, আশপাশের লোকদের জিজ্ঞেস করে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আমরা তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি। বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানিয়েছি। ঘটনাটি তারাই তদন্ত করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft