কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার আটক
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৫:৫৬ পিএম

মাদারীপুরের কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী আবুল বাশারকে (৬৩) আটক করেছে কালকিনি থানা পুলিশ।

গতকাল সোমবার রাতে কালকিনি কাঁচা বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবুল বাশার পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানা পুলিশ।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা বলেন, সম্প্রীতি পুলিশের উপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ী ছিনিয়ে নেয়ার মামলায় তাকে রাতে আটক করা হয়েছে।তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft