পীরগঞ্জে নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৪:৫০ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে সিনজু বালা (৫৪) নামে এক বিধবা নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

আজ রোববার দুপুরে পীরগঞ্জ উপজেলার করনাই রাজভিটা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

সিনজু বালা পার্শ্ববর্তী দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার মোবারকপুর পূর্বপাড়া গ্রামের মজেন চন্দ্র রায়ের স্ত্রী।

পীরগঞ্জ থানর ওসি তাজুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে লাশটি দুই দিন আগের। ওই নারীর মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft