রাজাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৬:১৮ পিএম

ঝালকাঠির রাজাপুরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গুড়াভাঙ্গা এলাকার বিষখালি নদীর পাশে হাওলাদার বাড়ীর সামনের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাদুরতলা গুড়াভাঙ্গা এলাকার বিষখালি নদীর পাশে হাওলাদার বাড়ীর সামনের একটি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের কোনো পরিচয় মেলেনি। তবে ধারণা করা হচ্ছে তার বয়স ২৫ থেকে ৩০ বছর হতে পারে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, খবরপেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য সিআইডি কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft