রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৯:৩৫ পিএম

রাজবাড়ীর পাংশায় বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নওপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কুষ্টিয়ার খোকসা পৌর সভার  কমলাপুর এলাকার মো: কোরবান শেখ (৫৫) ও খোকসা পৌর সভার অশোক কুমার রায় (৬০)।তারা দুইজনই স্বর্ণ ব্যবসায়ী। 

নিহতের প্রতিবেশী মো: বকুল হোসেন বলেন, আজ সকালে কোরবান শেখ ও অশোক রায় এক মোটরসাইকেল পাংশায় মহাজনের হালখাতা করতে যায়। বাড়ি ফেরার পথে মাছপাড়া বাসস্ট্যান্ডের আগে নওপাড়া এলাকায় আসলে কুষ্টিয়া দিক থেকে ছেড়ে আসা বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় তার দুইজন পড়ে যায়। 

তিনি আরও বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা হসপিটালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। 

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তানসু সমা বলেন, তাদের হসপিটালে পৌছানোর আগেই মৃত্যু হয়েছে। 

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সালাউদ্দিন বলেন, বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।ঘাতক ট্রাক ও চালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাক ও চালক আটকে অভিযান অব্যাহত আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft