মহেশপুর সিমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ আটক ২০
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৮:০৩ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে নারী শিশুসহ ২০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ১২ জন নারী ও ৩ জন শিশু।

গতকাল মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন- মাগুরার শালিখা থানার চতিয়া গ্রামের বিধান মন্ডলের ছেলে বিপ্র মন্ডল (৩২), একই গ্রামের বিকাশ বিশ্বাসের ছেলে বিপ্লব বিশ্বাস (২৪), ঝিনাইদহ সদর উপজেলার পণ্ডিতপুর গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস (২৭), নড়াইলের কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে রাব্বি তালুকদার (২৪) ও পিরোজপুরের কাউখালি থানার জব্দকাঠী গ্রামের সুরেন্দ্র নাথ পাইকের ছেলে চিত্ত রঞ্জন পাইক (৬৪)। 

বিজিবি জানিয়েছে, আটক বাংলাদেশিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। মহেশপুর ব্যাটেলিয়নের (৫৮ বিজিবি) অধীন কুসুমপুর, বাঘাডাঙ্গা ও কুমিল্লাপাড়া বিওপির পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ১২ জন নারী, ৩ জন শিশু ও প্রাপ্ত বয়স্ক পুরুষ ৫ জন। আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আইনগত বাধ্যবাধকতার কারণে আটক নারী ও শিশুদের নাম ঠিকানা গোপন রাখা হয়েছে। তাদেরকে যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আটক পুরুষ বাংলাদেশি নাগরিকদের নামে মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft