ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৬:৪২ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলা মামলার আসামী উপজেলা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম বাবুকে (৪৪) গতকাল মঙ্গলবার (২০ মে) রাতে দিনাজপুর শহর থেকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। 

তিনি উপজেলা ও পৌর বিএনপি’র মিছিলে ককটেল হামলা মামলার এজাহার ভুক্ত ২৩নং আসামী।

গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম বাবু উপজেলার শিবনগর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে, জেলা পরিষদের সাবেক সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলার সাবেক সাধারণ সম্পাদক।

দিনাজপুর কোতয়ালী অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম বাবুকে মঙ্গলবার (২০ মে) রাতে দিনাজপুর শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, শফিকুল ইসলাম বাবু, বিএনপির মিছিলে ককটেল হামলা মামলার এজারভুক্ত আসামী। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ মে) রাতে দিনাজপুর শহর থেকে কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপির মিছিলে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। 

এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে ফুলবাঢ়ী থানায় একটি মামলা দায়ের করেন। ওই দায়েরকৃত মামলার ২৩ নং আসামী শফিকুল ইসলাম বাবু।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft