গোপালগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৮:১৩ পিএম

গোপালগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। 

সর্বকালেই পরিমাপ সকলের জন্য- এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম কবিরের সভাপতিত্বে বিশেষ বক্তব্য রাখেন- জেলা পরিষদের  নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার( অর্থ ও প্রশাসন) মুহাম্মদ সরোয়ার হোসেন,  বিএসটিআই গোপালগঞ্জের সহকারী পরিচালক (সিএম) ও অফিস প্রধান গোবিন্দ কুমার ঘোষ, সহকারী পরিচালক (মেট্রোলজি) বিল্লাল হোসেন, দৈনিক জবাবদিহির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাহমুদ কবির আলী, বৈশাখী টিভির গোপালগঞ্জ প্রতিনিধি শেখ মোস্তফা জামান, সাংবাদিক শহিদ চৌধুরী, বাজুস গোপালগঞ্জ শাখার আহ্বায়ক কালাম চৌধুরী প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন বিএসটিআই গোপালগঞ্জের পরিদর্শক তাসনিম দোহা। 

সভায় গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর জেলার বিভিন্ন উপজেলার ব্যবসায়ী, ফ্যাক্টরী মালিক ও দোকান মালিকরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft