চকরিয়ায় ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫:৪৪ পিএম

কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল  ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হাসিমার কাঁটা সিকদার পাড়া এলাকায় পূর্ব শত্রুুতার জেরে সন্ত্রাসী সুজনের ছুরিকাঘাতে আরিফ নামের এক জামায়েত কর্মী নিহত হয়েছে বলে জানা যায়।

আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কৈয়ারবিলের হাসিমার কাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। এ  ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

নিহত মোঃ আরিফ হোসেন কৈয়ারবিলের সিকদারপাড়ার বাসিন্দা মরহুম আলতাফ আহমেদ চৌধুরীর পূত্র। এদিকে  নিহত আরিফের জেঠাতো ভাই খাইরুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল  হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, সিকদারপাড়া এলাকার বাসিন্দা রাজু বৈদ্যের ছেলে কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন সুজন তার মায়ের ইন্ধনে এই হত্যাকান্ড ঘটিয়েছে।

ঘটনার পর পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে খুনি সুজনসহ তার মা ও বোনকে আটক করে চকরিয়া থানায় সোপর্দ করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, ঘটনার পর পর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকারী সুজন, তার মা ও বোনসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। মামলা রুজু হলে আসামীদের আইনী প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft