প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫:৩৮ পিএম

মানিকগঞ্জ দৌলতপুরে জেলেদের ভিজিএফ কার্ডের চাল বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে খলশী ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমানের বিরুদ্ধে ।
গতকাল সোমবার (১৯ মে) সকাল থেকে দৌলতপুর খলশী ইউনিয়নের ৭৩ জন কার্ড ধারি জেলেদের মাঝে বিজিএফ এর চাল বিতরণ করা হয়, জেলেদের ৮০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও জেলেদের চাল দেওয়া হয়েছে ৫০ কেজি এমন অভিযোগ করেছে জেলেরা।
অভিযোগ রয়েছে, দৌলতপুর খলশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান অনিয়মের সঙ্গে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে জেলেদের চাল বিতরণ অনিয়ম তিনি অনিয়মের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। এতে স্থানীয় জেলেদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
জেলেরা অভিযোগ করে বলেন, আমরা সরকারের দেওয়া অভিযান মেনে মাছ ধরা বন্ধ রেখেছি। সংসার চলে না। সন্তানদের নিয়ে খুবই কষ্টের মধ্যে আছি। এরপর ৮০ কেজির চালের মধ্যে দেওয়া হচ্ছে ৫০ কেজি এ অনিয়মের বিচার চাই।
খলশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান বলেন, আমি ট্যাগ অফিসারের সাথে কথা বলেই জেলেদের ৫০ কেজি করে চাল দিয়েছি।
ট্যাগ অফিসার জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শুভঙ্কর মন্ডল বলেন আমি গতকালকের ছুটিতে ছিলাম চেয়ারম্যান কে বলেছিলাম সময়টা পিছিয়ে দিন কিন্তু তিনি আমার কথা না মানায় আমি আমার একজন প্রতিনিধি পাঠিয়ে দিয়েছি চাল কম দেয়ার ব্যাপারটা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, চাল কম দেয়ার কোন সুযোগ নেই জেলে কার্ড ধারী ৭৩ জনকে ৮০ করে চাল দিতে হবে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন বলেন, জেলেদের চাল দেয়ার কোন কম দেওয়ার কোনো সুযোগ নেই তারা ৮০ কেজি চাল পাবে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।