দেবীগঞ্জে বিদেশী মদসহ গ্রেপ্তার ১
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ১০:১২ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভারতীয় মদসহ সুমন ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার সাথে থাকা ১২ বোতল (৯লিটার) ভারতীয় মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক (থ্রি হুইলার) জব্দ করা হয়েছে। সুমন ইসলাম একই জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সামেরডাঙ্গা এলাকার আব্দুল কাদেরের পুত্র। 

আজ সোমবার বিকাল ৪টা'য় দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুন বন্দরের ধরধরা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ী সোনাহারের দিকে যাচ্ছেন। এমন সময় এসআই জামিউর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশী মদসহ সুমনকে গ্রেপ্তার করে।  সে এসব ভারতীয়

মদ নাসির নামে একজনের কাছে নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, সুমন ইসলামের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft