লালমনিরহাটে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
লালমনিরহাট সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৮:২৯ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইক চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় জেলার বিভিন্ন জায়গায় চুরি হওয়া ব্যাটারি চালিত তিনটি ইজিবাইক উদ্ধার করা হয়। 

আজ সোমবার রাতে লালমনিরহাট জেলা কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার রবিউল ইসলাম (২৫) মোশারফ হোসেন (৩৩) অপর জন হলেন হাতীবান্ধা উপজেলার বাসিন্দা জাহিদুল হক (৩২)

গোয়েন্দা পুলিশ জানায়, সম্প্রতি কালীগঞ্জ উপজেলার শুকানদিঘী বাজার থেকে ব্যটারি চালিত একটি ইজিবাইক চুরি হয়ে যায়। এ ঘটনায় অটোচালক কালীগঞ্জ থানায় একটি চুরির মামলা করেন।  

এ ঘটনায় লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন,  ইজিবাইক চুরি সংক্রান্তে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছিল। এ ঘটনায় তাদের আটক করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft