দেবীগঞ্জে ডেভিল হান্টে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৬:০৪ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেভিল হান্ট অভিযানে সন্তোষ কুমার বর্মন ও আমিনুল ইসলাম নামে  আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মধ্যে সন্তোষ কুমার বর্মন(৫০) উপজেলার সুন্দরদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বানিয়া পাড়া গ্রামের পদ্মলোচন রায়ের পুত্র এবং আমিনলু ইসলাম চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও হাজরাডাঙ্গা গ্রামের আব্দুল কাদেরের পুত্র। 

গতকাল শনিবার (১৭ মে) দেবীগঞ্জ থানার বিশেষ অভিযানে দিবাগত রাত সাড়ে তিনটা'য়  সন্তোষ কুমার বর্মনকে এবং রাত সাড়ে চারটা'য় আমিনুলকে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।

পুলিশ সূত্র জানা যায়, গত বছরের ৪ আগষ্টের বৈষম্যবিরোধী  আন্দোলনের একটি মিছিলে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের রবিউল ইসলাম নামে এক যুবক ১৮ অক্টোবর ৪২ জনের নাম উল্লেখসহ ১২০০ জনকে অজ্ঞাত আসামী করে দেবীগঞ্জ থানায় একটি  মামলা দায়ের করেন। ঐ হামলার ঘটনায় সন্তোষ ও আমিনুলের প্রত্যক্ষ সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ (রবিবার) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft