নালিতাবাড়ীতে মাংসের দোকানে জরিমানা
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৩:০২ পিএম

মৃতপ্রায় অসুস্থ গরু জবাই করে বিক্রি চেষ্টার অভিযোগে "হাফিজ ভাইয়ের গোস্তের দোকানে" ১৫ হাজার টাকা জরিমানা ও মাংস জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
 
আজ রোববার ভোরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ বাজার মাংস মহলে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। 

এসময় উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর ও কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোস্তফা কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে ওই মাংস ব্যবসায়ী একটি মৃতপ্রায় অসুস্থ পুর্ণ বয়স্ক গরু মাত্র ৩৫ হাজার টাকায় ক্রয় করে কোনপ্রকার স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করতে শহরের মাংস মহলে নিয়ে আসেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববিকে বিষয়টি অবগত করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft