মোহনগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ২:৫৪ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে বজ্রপাতে পাপ্পু মিয়া (২৮),তানজিদ মিয়া (১৮) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৪ টার দিকে মাঘান সিয়াধার ইউনিয়নের পেরিরচ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে,  (১৬ মে) রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় পাপ্পু মিয়া (২৮), তানজিদ(১৮)   মাছ ধরার জন্য নৌকা দিয়ে পেরিরচরের পেরিরবিলে মাছ ধরতে যায়। এ সময় বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে উভয়ই বজ্রপাতে মারা যান। পরিবারের লোকজন মনে করছিলেন দূরে কোথাও মাছ ধরতে গিয়েছে। তাই রাতে পাপ্পু, তানজিম কে খোঁজাখুঁজি করে নাই। 

পরে আজ (১৭ মে) রোজ শনিবার সকালে বাড়ীতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ৭ টার সময় পাপ্পু মিয়ার স্ত্রী সুবর্ণা আক্তার পেরিরচর পেরিরবিলে আসলে বিলে নৌকায় দেখে কাছে গিয়ে তাদের দেখতে পেয়ে ডাক-চিৎকার করিলে আশেপাশের লোকজন আসে। পরে থানা পুলিশকে  খবর দিলে মোহনগঞ্জ থানার তদন্তকারী অফিসার এস  আই মোঃ জসিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে বলেন,বীনা ময়নাতদন্তে দাফন করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাচ্ছে। লাশ এখন তাদের বাড়িতে আছে নেত্রকোণা এটিএম কোর্ট থেকে অনুমতি নিয়ে আসবে।

নিহতরা হলেন- উপজেলার ৪ নং মাঘান সিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের মৃত লেদু মিয়া ছেলে পাপ্পু মিয়া এবং মজিবুর রহমানের ছেলে তানজিদ।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার জন্য নেত্রকোণা কোর্ট থেকে অনুমতি নিয়ে আসবে। তাদের শরীরের কয়েক জায়গায় পোড়া চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft