ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাই বাজার নবনির্মিত মাছের বাজার উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মামনুন আহমেদ অনীক।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধামরাই পুরানো মাছ বাজারের পরিত্যক্ত শেড ভেঙ্গে চারটি বিশিষ্ট আধুনিক মাছ বাজার উন্মুক্ত শেড উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার।
ধামরাই মৎস্য বাজার উদ্বোধন শেষে ধামরাই বাজারের পাকা রাস্তার ঢালাই পরিদর্শন করেন পৌর প্রশাসক ধামরাই পৌরসভার ইঞ্জিনিয়ার,মো:রুহুল আমিন ও দেলোয়ার হোসেন।
ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি খুররম চৌধুরী টুটুল,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন,পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বনিক সমিতির সাধারণ সম্পাদক মীর আকিব আলী,পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গণি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন,পারভেজ,ধামরাই মৎস বাজার,মাংস বাজার ও সবজি বাজারের ব্যাবসায়ি সহ সকল প্রকারের ব্যবসায়ী গণ উপস্থিত ছিলেন।