কিশোরগঞ্জে বজ্রপাতে তিন জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ মে, ২০২৫, ৭:৪১ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে বজ্রপাতে বৃদ্ধসহ তিনজন মারা গেছেন। আজ রোববার (১১ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফারুক মিয়া (৬০), ফয়সাল (২৮) ও কবির হোসেন (২৫)। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই।

জানা গেছে, বিকেল ৩টার দিকে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস ও বজ্রপাত শুরু হয়। এ সময় ফারুক, ফয়সাল ও কবির মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই জানান, বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তারা মারা যান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft