নেত্রকোনায় বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৪:২৫ পিএম

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নেত্রকোনার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বুধবার (৭ মে) দুপুরে ময়মনসিংহ দুদক আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল প্রায় দুই ঘণ্টা ধরে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রাহক সেবা প্রদানে দুর্নীতি, ঘুষ গ্রহণ, দালালচক্রের সক্রিয়তা এবং জাল কাগজপত্র তৈরিসহ নানা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হয়। দুদক কর্মকর্তারা বিআরটিএর একাধিক কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন নথি জব্দ করেন এবং কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন।

এছাড়া বিআরটিএ কার্যালয়ের সামনের নেত্রকোনা সদর উপজেলা মার্কেটের কয়েকটি কম্পিউটার দোকানেও অভিযান চালানো হয়। এসব দোকানে জাল ডকুমেন্ট তৈরির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

দুদকের হঠাৎ এই অভিযানকে ঘিরে সংশ্লিষ্ট দপ্তর ও এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft