পদ্মা যমুনায় শুরু হয়েছে ব্যাপক নদী ভাঙ্গন
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৮:৩৬ পিএম

মানিকগঞ্জে পদ্মা ও যমুনায় পানি বাড়ার সাথে শুরু হয়েছে নদী ভাংগন। ভাংগন আতংকে রয়েছে যমুনাপাড়ের শিবালয় ও দৌলতপুর উপজেলার চারটি ইউনিয়নের বহু পরিবার। একই অবস্থা হরিরামপুর উপজেলার পদ্মা পাড়ের মানুষও। এখনই নদী শাসনের আগাম ব্যবস্থা না নিলে বর্ষায় ভাংগনে বাড়িঘর, মসজিদ, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান ও বিস্তীর্ন ফসলী জমি নদীতে বিলীন হওয়ায় শংকায় রয়েছে নদীপাড়ের মানুষ। 

পানি উন্নয়ন বোর্ড বলছে, পদ্মা-যমুনায় ভাংগন প্রতিরোধে প্রকল্প নেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী শাসনে স্থায়ী বাঁধ নির্মান করা হবে। 

বৃষ্টি ও পাহাড়ি ঢলে এরই মধ্যে যমুনা ও পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করেছে। পানি বাড়ার সাথে শুরু হয়েছে নদীরপাড় ভাংগন। এতে আতংকিত হয়ে পড়েছে নদী পাড়ের মানুষ। 

শিবালয় উপজেলার দক্ষিন তেওতা গ্রামের সবিরুন নেছা যমুনাপাড়ে বসে শংকার কথা জানান। এর আগে আরও ৪বার তার বাড়িঘর নদীতে ভেঙ্গেছে। এখন যমুনায় পানি বাড়ছে, তাই ভাংগন আতংকে তার দুশ্চিন্তাও বাড়ছে। এবার নদীভাঙনে কোথায় যাবে সে চিন্তায় ঘুম হচ্ছে না তার। সবিরুন নেছার মত- তেওতা, জাফরগঞ্জ, চরকাটারি, বাচামারা, বাঘুটিয়া, কাঞ্চনপুর, আন্ধারমানিকসহ কয়েকটি গ্রামের মানুষ ভাংগন আতংকে রয়েছে। নদীপাড়ের এসব মানুষ বলছেন, পানি বাড়লে প্রতি বছরই নদী ভাংগন শুরু হয়। এবারও পানি বাড়ছে, তাই তাদের আতংকও বাড়ছে। 

ভাংগন এলাকার মানুষরা আরও জানায়, প্রতি বছরই ভাংগনের সময় বালুর বস্তা ফেলে কিছু আপদকালীন কাজ করে পানি উন্নয়ন বোর্ড। তাতে ভাংগন ঠেকেনা। ভাংগনের পর আর কোন খবর থাকে না। আশপাশের কিছু কিছু স্থানে বালুর বস্তা ফেলা হলেও বেশীরভাগ নদীর পাড় অরক্ষিতই রয়েছে বলে জানান তারা। ভাংগনরোধে এখনই আগাম ব্যবস্থা গ্রহন করাসহ স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবী নদীপাড়ের মানুষদের।

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, আক্তারুজ্জামান বলছেন, জাফরগঞ্জ থেকে হরিরামপুর পর্যন্ত যমুনা ও পদ্মা নদীর ১১ কিলোমিটার এলাকায় ভাংগনরোধে স্থায়ী প্রকল্প নেয়া হয়েছে। এরই মধ্যে কিছু অংশে স্থায়ী কাজ করা হয়েছে। বাজেট বরাদ্দ পেলে বাকী অংশগুলোর কাজ শুরু করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft