নাটোরে ওয়ালটন শোরুমে আগুন: প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৪:৪৫ পিএম

নাটোর শহরের কানাইখালী এলাকায় ওয়ালটনের একটি শোরুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (৬ মে) ভোর সাড়ে ৫ টার দিকে শহরের কানাইখালী এলাকায় অবস্থিত ওয়ালটন প্লাজা শোরুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন মাস্টার আখতার হামিদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিয়ন ঘটনাস্থলে পৌছাঁয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।

ওয়ালটনের এ শাখার ম্যানেজার দেওয়ান শাহ আলম বলেন, হঠ্যৎ শোরুমের ভিতরে ধোয়া দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এসময় স্থানীয় সহযোগিতায় আমাদের লোকজন শোরুমের মালামাল বাহিরে নিয়ে আসে। ধারণা করছি, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান আরও বাড়তে পারে বলে তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft