প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৮:১৮ পিএম

শরীয়তপুরের সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নে পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধ এবং নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিক্ষোভকারীরা জানান, কাঁচিকাটা একটি শস্য উৎপাদনকারী এলাকা। কিন্তু পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষিজমি, বসতবাড়ি ও ফসলি জমি মারাত্মক হুমকির মুখে পড়েছে। নদীভাঙন থেকে রক্ষা পেতে অবিলম্বে এসব অবৈধ বালু মহল বন্ধ এবং নদীতীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তারা।
স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন , বালু উত্তলন করলে আবার নদী ভাঙ্গা শুরু হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যেতে পারে তাই এই বালু উত্তলন বন্ধ করার জন্য সরকার কে অনুরোধ করছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- এস এম হামিদ সরদার সভাপতি সখিপুর থানা বিএনপি ও শরীয়তপুর-২ (নড়িয়া ও সখিপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জাতীয় চিকিৎসক সংগঠন ‘ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)’- এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।
কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পদ্মা নদী থেকে বালু উত্তলন কে কেন্দ্র করে শরীয়তপুরের নড়িয়ায় যে মানববন্ধন হয়েছিল সেই সময় শরীয়তপুরের পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী সজল পারভেজ বলেন, নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করা হলে ভাঙনের সৃষ্টি হয়। নড়িয়ায় ডানতীর রক্ষা বাঁধের আশপাশ থেকে যাতে কেউ বালু উত্তোলন না করতে পারেন, সে জন্য উপজেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটেরা অভিযান চালিয়েছেন। অভিযানে আটটি খননযন্ত্র জব্দ করে খননযন্ত্রের মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। তারপরও যদি কেউ বালু উত্তোলন করে থাকেন, তা হলে তাঁদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।তবে সরকার বালুমহল ঘোষণা করে টেন্ডার দিলে সেইটা সরকারি বিষয়।