কালকিনিতে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেপ্তার
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৪:৪২ পিএম

মাদারীপুরের কালকিনিতে হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে র‍্যাব ও কালকিনি থানা পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃআলআমিন সরদার (৩০)। সে কালকিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের ঠেংগামারা এলাকার মোস্তফা সরদারের ছেলে।

আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১০ এপ্রিল রাতে কালকিনির মাছবাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ। তাদের হাতে হাতকড়া পরানোর পর পুলিশের ওপর হামলা চালায় তাদের সহযোগীরা। পরে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন।এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায় গতকাল রাত ১১ টার দিকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে আসামি আল আমিন গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত উক্ত মামলায় ৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামী আল আমিনের নামে ইতিপূর্বে কালকিনি থানায় অস্ত্র,মাদক,চাঁদাবাজি সহ ১০ টি মামলা রয়েছে। 

আজ বুধবার (৩০ এপ্রিল) তাকে রিমান্ড আবেদন সহ আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft