কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ চারজন নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৪:৫১ পিএম আপডেট: ২৮.০৪.২০২৫ ৪:৫৮ পিএম

কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বরুড়া ও মুরাদনগরে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়।

বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক ও বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান পৃথক বজ্রপাতে নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহতদের মধ্যে মুরাদনগর উপজেলার কোরবানপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছে। এ ছাড়াও বরুড়ায় উপজেলার পয়ালগুচ্ছ গ্রামে বজ্রপাতে ২ শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। 

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মুরাদনগর উপজেলার কোরবানপুরে মাঠে কাজ করার সময় নিখিল দেবনাথ ও পাশের দেওরা গ্রামে জুয়েল ভূঁইয়া নামে একজন মারা যান। দুপুরের দিকে কুমিল্লা বরুড়া উপজেলার হরিপুর পয়ালগুচ্ছ গ্রামে বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ফরহাদ হোসেন (১২) ও সাইমন হোসেন (১২)।

স্থানীয়রা জানান, দুপুরে পয়ালগুচ্ছ গ্রামের মাঠে ঘুড়ি উড়াতে যায় ওই দুই শিশু। এ সময় বজ্রপাতে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft