মানিকগঞ্জে সেতু নির্মানের দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ৭:৪৫ পিএম

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীর কুশেরচর খেয়াঘাটে সেতু নির্মানের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বেলা ১১ টা থেকে এই দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন করে কুশেরচর ইউনাইটেড ক্লাব ও এলাকাবাসী। 

মানববন্ধনে নদীর দুই পাড়ের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়। 

এসময় বক্তারা বলেন, মানিকগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড, দক্ষিণ মানিকগঞ্জের বেংরই, বালিয়াবিল, মান্তা, চরঘোস্তা, পুটাইল সহ ২০টি গ্রামের মানুষ এখনো এই খেয়া পারাপারের উপর নির্ভরশীল। বর্ষায় কালিগঙ্গা নদীর প্রবল স্রোতে এই খেয়া পারাপার খুবই ঝুকিপূর্ন- মাঝে মধ্যেই ঘটে দূর্ঘনা। এখনও বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে বসবাস করছে এই এলাকার মানুষ। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডঃ এটিএম শাহজাহান, জেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক মো. রফিক উদ্দিন ভ’ইয়া, জেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক মাসুদ পরভেজ, ইউনাইটেড ক্লাবের সভাপতি মো. জুয়েল রানা প্রমূখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft