রাণীনগরে মাদকসহ গ্রেপ্তার ২
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ৬:০২ পিএম

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে নেশা জাতীয় ৩০পিস ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে উপজেলার পারইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আজ রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পারইল এলাকায় শনিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। মাদক বিক্রির সময় পারইল হাটখোলা পাড়া এলাকার বিকাশ চন্দের ছেলে শুব্রত ও একই এলাকার দ্বিজেন্দ্রনাথের ছেলে সৌরভকে আটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে নেশা জাতীয় ৩০পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। 

এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft