পাথরঘাটায় বাসচাপায় বাইক আরোহী তিন ভাই নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১২:৩০ পিএম আপডেট: ২৯.০৩.২০২৫ ৪:০৩ পিএম

বরগুনার পাথরঘাটায় বাসের চাপায় বাইক আরোহী তিন ভাই নিহত হয়েছেন। আজ শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

একইসঙ্গে তিন ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের মো. নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) মো. নাদিম ( ৮)।  

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পাথরঘাটা থানা ওসি (তদন্ত) মো. ইয়াকুব‌ হোসেন বলেন, মঠবাড়িয়া উপজেলায় মামা বাড়িতে ঈদের দাওয়াত দিয়ে পাথরঘাটা উপজেলার কেরামতপুর এলাকায় চাচার বাড়িতে যাচ্ছিল তিন ভাই। পথে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে সোনারবাংলা এলাকায় পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হয়।

তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft