শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু উত্তোলন বন্ধ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ৪:৫৭ পিএম

পাহাড়ি নদী চেল্লাখালীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ২২ মার্চ শনিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোরাগাঁও ইউনিয়নের বারোমারী বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ১৭ টি ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করে দেওয়া হয়। জব্দ করা হয় একটি ট্রাক ও একটি মোটরসাইকেল আটক করা হয়।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে অভিযান পরিচালনা করা হয়েছে। নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft