প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৯:৪২ পিএম

ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বর্বরতা, ভারতে মুসলিম নির্যাতন ও মানিকগঞ্জ নার্সিং কলেজে শিক্ষার্থীদের ইফতার মাহফিল গরুর গোস্ত নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলা সর্বস্তরের উলামায়ে কেরাম ও তাওহীদি জনতা
আজ শুক্রবার বাদ জুম্মা দুপুর ২ ঘটিকায় মানিকগঞ্জ সদর হাসপাতাল মসজিদ গেট থেকে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল শুরু হয় এবং মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলি বর্বরতা , ভারতের মুসলিম নির্যাতন ও মানিকগঞ্জে নার্সিং কলেজে ইফতারিতে গরুর গোস্ত নিষিদ্ধ এই সবই মুসলিমদের উপর অত্যাচার। সারা বিশ্বব্যাপী বিভিন্ন স্থানে মুসলিমদের অত্যাচার করা হয় । এসব অত্যাচার বন্ধের জন্য অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে ।