আত্নহত্যা করেছেন মার্কিন অভিনেত্রী পামেলা বাখ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৩:৩৬ পিএম

আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’ ও ‘নাইট রাইডার’র অভিনেত্রী পামেলা বাখ। স্থানীয় সময় বুধবার (৫ মার্চ) তার হলিউড হিলসের বাড়ি থেকে ৬২ বছর বয়সী এ অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। 

নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচের অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী ছিলেন পামেলা বাখ। সাবেক স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে এক বিবৃতিতে অভিনেতা বলেছেন, ‘পামেলার মৃত্যুতে আমাদের পরিবার শোকাহত।’

হ্যাসেলহফ বলেছেন, ‘শোকের এই সময় পাড়ি দেওয়া তাদের জন্য কঠিন। বিষয়টি নিয়ে নীরবতা পালনের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি।’

১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন পামেলা বাখ। ১৯৭০ সালে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয়।

তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, ‘সোপ অপেরা দ্য ইয় অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টিজে হুকার’, ‘সুপারবয়’ এবং ‘ভাইপার’।

বিশ্বজুড়ে সাড়া জাগানো আশির দশকের আরেকটি টেলিভিশন সিরিজ ‘নাইট রাইডার’-এ অভিনয়ের সময় পামেলা ও হ্যাসেলহফের পরিচয় হয়। ১৯৮৯ সালে তারা বিয়ে করেন। তাদের দুই কন্যা সন্তান রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft