কাপাসিয়ায় নবাগত ওসি'র যোগদান
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১০:১২ পিএম

গাজীপুরের কাপাসিয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মহম্মদ আবদুল বারিক (পিপিএম)। ১৯৯৬ সালে তিনি সাব-ইন্সপেক্টর পদে সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি সাবেক ওসি মোঃ কামাল হোসেন এর স্থলাভিষিক্ত হয়ে গতকাল বুধবার বিকালে কাপাসিয়া থানার দায়িত্ব বুঝে নেন। 

এর আগে তিনি মাদারীপুরের ডাসা থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আবদুল বারিক জামালপুর জেলার কৃতি সন্তান। তিনি টাংগাইল করোটিয়া ছাতক বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

নবাগত ওসি মহম্মদ আবদুল বারিক কাপাসিয়া থানার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft