জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “ক্যাম্পাস পিকনিক” অনুষ্ঠিত
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৭ পিএম আপডেট: ২২.০২.২০২৫ ৯:৩৭ পিএম

শরীয়তপুরের জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে উদযাপিত হলো ক্যাম্পাস পিকনিক উৎসব। বিগত কয়েক বছর ধরে আইন বিভাগ কর্তৃক প্রতি বছর এ পিকনিক আয়োজিত হয়ে আসছে।

এই পিকনিকে নানা ধরণের খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠেছিল পুরো ক্যাম্পাস। মেয়েরা অংশগ্রহণ করেছে বালিশ খেলা, হাঁড়ি ভাঙা, মার্বেল দৌড়, পেনাল্টি শুট-আউট খেলায়। আর ছেলেরা অংশগ্রহণ করে স্লো বাইক রেস, বস্তা দৌড়, মুরগী লড়াই, ক্রিকেট ও হ্যান্ডবল খেলায়।

বিকেলে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল কৌতুক, কবিতা আবৃত্তি, গান, একক নৃত্য, দলীয় নৃত্য এবং নাটক। বিশেষভাবে, নৃত্য ছিল অত্যন্ত অসাধারণ। অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সমস্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিভিন্ন বিভাগের সম্মানিত প্রধানগণ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: ড. মুহাম্মদ মাহমুদ আলম, সহযোগী অধ্যাপক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ডিন, প্রযুক্তি অনুষদ; মো. শহীদুর রহমান খান, সহযোগী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ ও ডিন, ব্যবসায় শিক্ষা অনুষদ; মো: মিজানুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত); ডেপুটি রেজিস্ট্রার  খন্দকার তাহমিনা নিষাদ এলিন, প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft