প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৭ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে সাংবাদিক বজলুর রহমান ও সাময়িক বহি:ষ্কৃত রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তোভীগীরা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় পৌর শহরের বিজয়চত্বর এলাকায় দেবীগঞ্জ রেঞ্জের আওতায় সামাজিক বনায়নের উপকারভোগী ও অস্থায়ী বন প্রহরীদের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সামাজিক বনায়নের বন প্রহরী শাকিলের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং মুঠোফোনে শাকিলকে আরও একাধিক মামলায় ফাঁসানোর হুমকি দেন রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার। পরে কথোপকথনের একটি অডিও ক্লিপ ফাঁস হওয়ায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নিশিকান্ত মালাকারকে সাময়িক বরখাস্ত করে আঞ্চলিক বন বিভাগ দপ্তর ।
এই ঘটনায় স্থানীয় সাংবাদিক বজলুর রহমান ঘটনাস্থলে না গিয়ে এবং কারো সাথে কথা না বলেই 'ঢাকা ক্যানভাস' ও 'বাংলাদেশ নিউজ' নামে দুইটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করেন।
বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক বজলুর রহমানের প্রকাশিত সেই সংবাদ সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। প্রকৃত ঘটনাকে আড়াল করতেই বজলুর সেই সংবাদ প্রকাশ করেন। এছাড়াও সেই সংবাদে পূর্বে প্রকাশিত সংবাদকে সাজানো বলে উল্লেখ করেন যার স্বপক্ষে কোন প্রমানাদি নেই তার কাছে।
এছাড়াও সংবাদে ইউসুফ আলীর বক্তব্য দেয়া থাকলেও প্রকৃতপক্ষে বজলুর সাংবাদিক ইউসুফ এর কাছে কোন মন্তব্য গ্রহন করেননি।
ইউসুফ আলী জানান, বজলুর সাংবাদিক আমার বক্তব্য নেওয়ার জন্য কোন রকম যোগাযোগ করেন নি। তিনি তার সংবাদে আমাকে নিয়ে মিথ্যাচার করেছেন। রেঞ্জ অফিসার তার অপরাধ ঢাকতে হলুদ সাংবাদিক দিয়ে গোপনে সংবাদ প্রকাশ করিয়েছেন।
এই বিষয়ে নিশিকান্ত মালাকার বলেন, আমি বর্তমানে দেবীগঞ্জে নেই। এই বিষয় নিয়ে কি ঘটেছে তা আমি জানি না এবং এর সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
সাংবাদিক বজলুর রহমান ইউসুফ আলীর কাছে বক্তব্য না নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, যারা বন বিভাগের গাছ কেটেছিলো তাদের সাথে নিশিকান্ত মালাকারের কথা কাটাকাটি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই আমি সংবাদ প্রকাশ করেছি।