প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৩ পিএম আপডেট: ১২.০২.২০২৫ ৬:৩৫ পিএম

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে নেত্রকোনার পূর্বধলায় আব্দুল জলিল (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিশকাকুনী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল জলিল বিশকাকুনী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিশকাকুনী পশ্চিমপাড়া গ্রামের মৃত কবীর খানের ছেলে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ দৈনিক জবাবদিহিকে জানান, আটককৃত আব্দুল জলিল পূর্বধলা থানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ঘটনার সাথে জড়িত মর্মে সন্ধিগ্ধ আসামী ছিল। আজ বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।