নাটোরে বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৭ পিএম

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. সোহেল রানা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং একই এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে।

বাগাতিপাড়া মডেল থানা পুলিশের কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় রাতে একজন গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে নেওয়ার কাজজ চলছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১ টার দিকে বাগাতিপাড়া উপজেলার জয়ন্তিপুর এলাকায় বিএনপির নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় ওই বাড়ি থেকে পিস্তলের দুই রাউন্ড তাজা গুলি ও ৭ রাউন খালি খোসা উদ্ধার করে পুলিশ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft