ইজতেমা উপলক্ষে ট্রিপসংখ্যা বাড়িয়েছে মেট্রোরেল
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৮:৪৫ পিএম

ইজতেমা উপলক্ষে সাধারণ ট্রিপ সংখ্যার বাইরে ছয়টি অতিরিক্ত ট্রিপ চালাচ্ছে মেট্রোরেল।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে বিষয়টি।

বিশেষ ঘোষণা হিসেবে দেওয়া ওই পোস্টে বলা হয়েছে, ইজতেমা উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিরা ও সম্মানিত যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেলের পক্ষ হতে ইজতেমা চলাকালে অতিরিক্ত ছয়টি ট্রিপের মাধ্যমে যাত্রী সেবা দেওয়া হচ্ছে।

এ ছাড়া, ধর্মপ্রাণ মুসল্লি ও যাত্রীদের মেট্রোরেলের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাও জানানো হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft