মনোহরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৮:৫৫ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ২শ ৯৭ পিস ইয়াবা, নগদ ৬৭ হাজার টাকা ও এ কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানোর কথা জানায় পুলিশ। 

জানা যায়, ২৯ জানুয়ারী দিবাগত রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে মনোহরগঞ্জ সেনা ক্যাম্প এর কমান্ডার ক্যাপ্টেন ইউসুফ এর নেতৃত্বে সেনাবাহিনী ও মনোহরগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার হাসনাবাদ ইউপির আশিয়াদারি এলাকা থেকে মাদক ব্যবসায়ী কামাল (২৮) ও মনিপুর থেকে লিটন (৩৫) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২শ ৯৭ পিস ইয়াবা, নগদ ৬৭ হাজার টাকা ও এ কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

মাদক ব্যবসায়ী কামাল হাসনাবাদ ইউপির নিশাচরা গ্রামের রুহুল আমীন বাচ্চুর ছেলে ও লিটন একই ইউপির মনিপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তারা উভয়েই সেনাবাহিনীর নজরদারিতে থাকাবস্থায় ইয়াবা সরবরাহের সময় আটক হয়। 

যৌথ অভিযানে মনোহরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর সিরাজুল ইসলামসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামীদের বিরুদ্ধে এর আগেও মাদক আইনে একাধিক মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে আসামীদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর কথা জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft