গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৫:৪৪ পিএম আপডেট: ২০.০১.২০২৫ ৫:৪৮ পিএম

গত রোববার সন্ধ্যায় সদর উপজেলার সিঙ্গারকুল গ্রামে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলে প্রায় দুই ঘন্টা। সৃষ্ট সংঘর্ষে  উভয় পক্ষের কমপক্ষে  ৩০ জন আহত হয়। 

আহতদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। বাকীরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ওই গ্রামের মুসলিম শেখের সাথে বাবলু মোল্লার দীর্ঘ দিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন পক্ষ অভিযোগ করে নাই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft