নাটোরে আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪:৩৪ পিএম

আদিবাসী ছাত্রজনতার ওপর এনসিটিভি ভবন ঘেরাও শান্তিপূর্ণ কর্মসূচিতে স্টুডেন্ট ফর সভারেন্ট নামক উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী কর্তক হামলা ও দোষীদের গ্রেফতারের দাবীতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দুপুরে শহরের মাদ্রাসা মোড় (স্বাধীনতা চত্ত্বর) জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় আদিবাসী পরিষদের নাটোর জেলা শাখার সভাপতি রঘুনাথ এক্কা, সাধারন সম্পাদক প্রতাপ সিং, নাটোর সদরের সাধারন সম্পাদক হেমন্ত পাহান, আদিবাসী ছাত্রপরিষদের সভাপতি আখি পাহান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ৫ আগষ্টের পর বৈষম্য দূর হলেও আদিবাসীদের সাথে বৈষম্য রয়েই গেছে। পাঠ্য বই থেকে তাদের নাম বাদ দিতে চাচ্ছে। আদিবাসী ছাত্রছাত্রীদের উপর ন্যাকারজনক হামলার সুষ্ঠ বিচার ও আসামীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft