প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১০:৩৬ পিএম

নিষিদ্ধ সংগঠন নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
রিয়াজুল ইসলাম মাসুম নাটোর শহরের বড় হরিশপুর এলাকার মৃত ওমর আলী ভূঁইয়ার ছেলে ও নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী। এবং তিনি গত সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বিষয়টি বলেন, বিকেলে পাবনার রুপপুর এলাকায় বিভিন্ন মামলার আসামি রিয়াজুল ইসলাম মাসুমকে নাটোরের কিছু লোকজন ঘোরাফেরা করতে দেখেন। পরে বিষয়টি তারা নাটোর সদর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মাসুমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা, নির্যাতন ও হত্যাসহ ৭টি মামলা রয়েছে। আইগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে নেওয়া হবে।