নাটোরে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলা থেকে খালাস পেলেন বিএনপির নেতা দুলু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩:৫৭ পিএম

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন আদালত। এ মামলায় আরও ৬৭ জনকে অব্যাহিত প্রদান করা হয়।
 
আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় প্রদান করেন।

মামলা সুত্রে জানা গেছে, ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর গ্রামে বাড়িঘর ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগে আসাদুজ্জামান আসাদ নলডাঙ্গা থানায় বাদি হয়ে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১০৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় ৪৩৬ ধারায় অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৬৮ জনকে ২০০৭ সালের ৭ বছরের কারাদণ্ড দেন আদালত। দীর্ঘদিন শুনানি শেষে আজ বুধবার দুপুরে বিচারক এ রায় ঘোষণা করেন।

আসামি পক্ষের আইনজীবি শরিফুল ইসলাম মুক্তা জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক নিস্পত্তি কৃত মামলার আপীল শুনানী শেষে আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক দন্ডপ্রাপ্ত সকল আসামীদের খালাস প্রদান করেন। এ রায়ে আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft