সীমান্তে বেড়া নির্মাণে জেআরডি অনুসরণ করা হয়নি: বিজিবি অধিনায়ক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৯:৩৬ পিএম আপডেট: ১৪.০১.২০২৫ ৯:৩৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন বা জেআরডি অনুসরন করা হয়নি বলেই বাধা দেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। চৌকা সীমান্তের দায়িত্বপূর্ণ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম কিবরিয়া মঙ্গলবার দুপুরে এ কথা জানান।

এর আগে সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করে, বেড়া দেয়াসহ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা সমস্ত প্রোটোকল ও চুক্তি মেনেই চলছে। ভারতে বাংলাদেশি ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলবের পর এ বিবৃতি দেয়া হয়। যেটি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। 

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম কিবরিয়া বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণে জোরপূর্বক বাধা দেয়া হয়নি। জেআরডি অনুযায়ী যেভাবে কাজটি হওয়ার কথা ছিল সেভাবে কাজটা হয়নি বলেই বাধা দেয়া হয়েছে। 

তিনি বলেন, বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে বারবারই বলা হয়েছে- যে কোন স্থাপনা করতে হলে দুই পক্ষের চুক্তির মাধ্যমে করতে হবে, জেআরডি কমপ্লিট করে করতে হবে। 

বিজিবি অধিনায়ক বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলমান আছে। আলোচনার পর যে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।
 
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft