রাশেদ খাঁন
গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানির কারণেই হাসনাত-সারজিস ছাত্র উপদেষ্টা হতে পারেননি
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:০৩ পিএম আপডেট: ২৮.০৭.২০২৬ ১:৩৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করায় তারা ছাত্র উপদেষ্টা হতে পারেননি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, জুলাই মাসে আওয়ামী লীগের গণহত্যার বিচার এবং শহীদদের স্মরণে এনসিপি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি হাতে নিলেও দলটির নেতাদের মুখে আওয়ামী লীগের বিচার নিয়ে তেমন কোনো বক্তব্য শোনা যাচ্ছে না। বরং তারা সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এবং গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছেন।

তিনি দাবি করেন, সম্প্রতি ফাঁস হওয়া এনসিপি নেতা ও সংসদ সদস্য হান্নান মাসউদের একটি অডিওতে এমন বক্তব্য রয়েছে, যা থেকে বোঝা যায় গণঅভ্যুত্থানের সময় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন।

রাশেদ খাঁন লেখেন, হান্নান মাসউদ স্যারের বক্তব্য মতে, গণঅভ্যুত্থানের সময় হাসনাত-সারজিস আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছিল। যারা সে সময় আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করেছিল, তারা কি এখন রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি সরকারকে সহযোগিতা করবে?

তিনি আরও বলেন, “নাহিদ ইসলাম ১ নম্বর সমন্বয়ক এবং আসিফ মাহমুদ ৪ নম্বর সমন্বয়ক হয়েও ছাত্র উপদেষ্টা হয়েছেন। কিন্তু ২ ও ৩ নম্বর সমন্বয়ক হয়েও সারজিস ও হাসনাত উপদেষ্টা হতে পারেননি। এর উত্তর আমি ৭ আগস্ট রাতে পেয়েছিলাম। একজন ছাত্র উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে আমাকে বলা হয়েছিল, ‘ভাই, হাসনাত-সারজিস জাতির সঙ্গে বেইমানি করেছে।’ অর্থাৎ গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণেই তারা ছাত্র উপদেষ্টা হতে পারেননি। তবে তাদের পেছনে থেকেও আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হয়েছেন।”

জ/শা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাশেদ খাঁন   সারজিস আলম   হাসনাত আব্দুল্লাহ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft