অধিকারের পাশাপাশি দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৪৫ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নাগরিক অধিকার আদায়ের পাশাপাশি দায়িত্বশীল আচরণ ও কর্তব্য পালনের ওপর গুরুত্বারোপ করেছেন।

গতকাল শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান তখনই সম্ভব হবে, যখন নাগরিকরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্ব ও কর্তব্যও যথাযথভাবে পালন করবেন। তিনি বলেন, দায়িত্বশীল নাগরিক আচরণ প্রতিষ্ঠিত হলে বিদ্যমান অনেক সমস্যারই সমাধান সম্ভব।

আরও পড়ুন : রংপুর বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

নির্বাচনী সংস্কৃতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনিয়ম রোধে শুধু প্রার্থী নয়, ভোটারদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ দলের অন্যান্য নেতারা।

ডা. মাহমুদা আলম মিতু বলেন, দেশের রাজনীতিতে ইতিবাচক ও গণমুখী ধারার বিকাশ নিশ্চিত করতে হবে। তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft