রংপুর বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:৫৩ পিএম

তৃণমূলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে রংপুর জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে রংপুর বিভাগের সাংগঠনিক পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং স্থানীয় সরকার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এছাড়াও বৈঠকে রংপুর বিভাগের সংশ্লিষ্ট জেলাগুলোর শীর্ষস্থানীয় ও সিনিয়র নেতারা অংশ নেন। দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়কে আরও গতিশীল করতে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দলীয় সূত্রে জানা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft