জীবনের নতুন ইনিংস শুরু নাহিদ রানার
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:৪৫ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার ও ‘গতির রাজা’ হিসেবে পরিচিত নাহিদ রানা পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) জীবনের নতুন অধ্যায় শুরু করেন এই তারকা ক্রিকেটার।

আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশটিতে সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পেস ও বাউন্স-সহায়ক কন্ডিশনে অনুষ্ঠিতব্য এই সিরিজকে সামনে রেখে টাইগারদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। তবে সিরিজ শুরুর আগেই ইনজুরির কারণে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল।

সাইড স্ট্রেইনে আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। তার স্ক্যান রিপোর্টে গ্রেড-২ সাইড স্ট্রেইন ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হতে তার এক মাসেরও বেশি সময় লাগতে পারে। পুনর্বাসন চলাকালে তিনি বোলিং করার মতো ফিট না থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তাকে ছাড়াই দল সাজাতে হচ্ছে নির্বাচকদের।

যদিও মাঠের বাইরে থাকতে হচ্ছে এই গতিমান পেসারকে, ব্যক্তিগত জীবনে এসেছে আনন্দের খবর। ইনজুরির কারণে পাওয়া এই বিরতিতেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন নাহিদ রানা। বৃহস্পতিবার পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে তার বিয়ে। ক্রিকেটাঙ্গনের অনেকেই ইতোমধ্যে নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft