রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:১২ পিএম

নওগাঁর রাণীনগরে স্থানীয় সাংসদের পরিদর্শন কক্ষের উদ্বোধন, অসুস্থ্য ব্যক্তি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের এমপি আলহাজ্ব মো: রেজাউল ইসলাম রেজু।

এদিন কর্মসূচির প্রথমেই উপজেলা প্রশাসনের পুরাতন ভবনের আধুনিকায়ন কাজ ও নতুন করে নির্মাণ করা স্থানীয় সাংসদের পরিদর্শন কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত স্মরণ সভা, উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এরপর এমপির পরিদর্শন কক্ষে উপজেলার বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ  অসহায়, গরীব ও দু:স্থ্য পাঁচ পরিবারের মাঝে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক এবং চিকিৎসা সহায়তা হিসেবে বিভিন্ন রোগে আক্রান্ত উপজেলার আটজন অসুস্থ্য ব্যক্তির মাঝে ১০ হাজার করে টাকার চেক প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আল ফারুক জেমস, সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি এসএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ন  সম্পাদক এএইচএম নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, সাখাওয়াত হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন প্রতিটি মানুষ নিজেদের কথা এমপিকে জানাতে যেন ঘুরতে না হয় এবং সরকার প্রতিটি সরকারি সুবিধা প্রত্যন্ত অঞ্চলের মানুষদের দ্বোরগড়ায় সহজেই পৌছে দিতেই উপজেলা পর্যায়ে স্থানীয় এমপিদের পরিদর্শন কক্ষ স্থাপন করা হচ্ছে। প্রতিটি উপজেলায় স্থানীয় এমপিরা নির্দিষ্ট দিনে অফিস করবেন যেদিন ওই উপজেলার সকল শ্রেণি পেশার মানুষ স্থানীয় এমপির সাক্ষাত লাভের মাধ্যমে তাদের সকল সমস্যার কথা জানাতে পারবেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft